1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উৎসবের রং লেগেছে খাগড়াছড়ির সবুজ পাহাড়ে, শুরু হলো পাহাড় জুড়ে বৈসাবির আমেজ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

উৎসবের রং লেগেছে খাগড়াছড়ির সবুজ পাহাড়ে, শুরু হলো পাহাড় জুড়ে বৈসাবির আমেজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উদ্বোধন হয়েছে পাহাড়ের প্রাণের উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং, চাকমা সম্প্রদায়ের বিজু এবং বাঙালিদের চৈত্র সংক্রান্তি ও নব বর্ষবরণ উৎসব (বৈসাবি)।

বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বৈসাবি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান । এ সময় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে হাজার ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙালি ও সাওতাল তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। যা পরিণত হয় সর্বস্তরের মানুষের মিলনমেলায়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এসময় রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী, সদর সেনা জোন কমান্ডার লে: কর্নেল খাদেমুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জেরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ব্রিগেডের জিটু আই মেজর মোস্তাফা আরেফিন, এনএসআইয়ের যুগ্নপরিচালক নাছির মোহাম্মদ গাজী, পুলিশের এ এসপি মোহাম্মদ মিজান, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা: ছাবের সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট