1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কাশিমপুর কারাগারে নারী নেত্রীদের ওপর ভয়াবহ নির্যাতন, জেল সুপার ও জেলারের বিরুদ্ধে অভিযোগের আঙুল - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাশিমপুর কারাগারে নারী নেত্রীদের ওপর ভয়াবহ নির্যাতন, জেল সুপার ও জেলারের বিরুদ্ধে অভিযোগের আঙুল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নারী নেত্রীদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার এবং জেলার রিজিয়া বেগমের বিরুদ্ধে সরাসরি নির্দেশনার অভিযোগ আনা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ প্রথম ছড়িয়ে পড়লেও অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর কাশিমপুর মহিলা কারাগারে আনা বেশ কয়েকজন নারী নেত্রীর ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয়। কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্রমতে, সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারের নির্দেশে চুমকি নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে ব্যবহার করে রাজনৈতিক বন্দীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। অভিযোগ রয়েছে, চুমকিকে বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে এই ঘৃণ্য কাজে ব্যবহার করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, নির্যাতনের মাত্রা বাড়াতে সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার কারাগারের বাইরে থেকে অতিরিক্ত ফোর্স ডেকে এনে নারী নেত্রীদের ওপর লাঠিচার্জ করান। এসময় তাদের সেলে পানি সরবরাহ বন্ধ করে দিয়ে এক অমানবিক পরিস্থিতি তৈরি করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

একইভাবে, জেলার রিজিয়া বেগমের বিরুদ্ধেও বন্দীদের ওপর সরাসরি শারীরিক ও মানসিক নির্যাতনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। তাকে ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

এই অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহল তীব্র নিন্দা জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ বিষয়ে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার, জেলার রিজিয়া বেগম কিংবা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কারাগারের মতো একটি সুরক্ষিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগের ফলে এর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট