1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়নগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও ১টি হায়েস গাড়ি, ১টি খেলনা ওয়াকি-টকি সহ ২ জন ডাকাত গ্রেফতার এবং ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলার সদর উপজেলায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে নওগাঁ জেলার সদর উপজেলায় ০১টি মোবাইল কোর্টের অভিযান সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন : মালামাল ভস্মীভূত বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে আলোচনায় যারা নারায়নগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও ১টি হায়েস গাড়ি, ১টি খেলনা ওয়াকি-টকি সহ ২ জন ডাকাত গ্রেফতার এবং ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার সাতক্ষীরা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ উত্তরা, ঢাকা এবং বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে টঙ্গী এলাকায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমান ফরিদপুর রাজবাড়ি জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাক ব্যাজ পরালেন পুলিশ কমিশনারঃ বগুড়া সান্তাহারে রমজানে বাজার মনিটরিংয় ব্যবসায়ীদের জ‌রিমানা

নারায়নগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও ১টি হায়েস গাড়ি, ১টি খেলনা ওয়াকি-টকি সহ ২ জন ডাকাত গ্রেফতার এবং ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অর্ন্তগত বানিয়াদী সাকিনস্থ এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর ৮/১০ জন ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবজেল হোসেন এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) জয়নাল আবেদীনসহ একটি চৌকস আভিযানিক দল সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অর্ন্তগত বানিয়াদী সাকিনস্থ এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ০২ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করে। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী, দেশীয় অস্ত্র, ১টি খেলনা ওয়াকি-টকি এবং লুন্ঠিত একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট