1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে রমজানে বাজার মনিটরিংয় ব্যবসায়ীদের জ‌রিমানা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তরা, ঢাকা এবং বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে টঙ্গী এলাকায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমান ফরিদপুর রাজবাড়ি জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাক ব্যাজ পরালেন পুলিশ কমিশনারঃ বগুড়া সান্তাহারে রমজানে বাজার মনিটরিংয় ব্যবসায়ীদের জ‌রিমানা ঢাকা সহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বাংলাদেশ পুলিশে সুদীর্ঘ ৩৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান উদ্যোগে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায় খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বগুড়ায় সেমাই তৈরী কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা নরসিংদী জেলার সদর উপজেলায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য ধ্বংস

বগুড়া সান্তাহারে রমজানে বাজার মনিটরিংয় ব্যবসায়ীদের জ‌রিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়া সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে মনিটরিংয়ের সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। আজ সোমবার দুপুরে অভিযানকা‌লে বাজারের ব‌্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা, ফলের দোকান মানিকের ১৫ শত টাকা, শিমুলের ১৫ শত টাকা, জাহাঙ্গীর আলমের ২৫ শত টাকা ও ঔষধের দোকানে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি বেলাল হোসেনের ছেলে তোরাব আলীকে (৩৬) দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সবমিলে ওইসব ব‌্যবসায়ীদের কাছে থেকে ১২ হাজার ৫ শত টাকা জ‌রিমানার টাকা আদায় করা হয়। এছাড়া কলার দোকান পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা জানান, বাজা‌রে দ্রব‌্যমূ‌ল্যে নিয়ন্ত্রণে রাখ‌তে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফা‌লোভী ব‌্যবসায়ী‌দের জ‌রিমানাসহ কার্যকর ব‌্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট