1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় অপহরণের শিকার লোটো শো-রুম মালিকের লাশ উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বগুড়ায় অপহরণের শিকার লোটো শো-রুম মালিকের লাশ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-কে হত্যা করা হয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর পাশের আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়িটি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় তারা। ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে। এতে অপহরণের পুরো দৃশ্য ধরা পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা দ্রুততার সঙ্গে ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট