1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোমিন (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশে ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাঁস এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন মাদরাসা শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে মোমিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। দুর্ঘটনার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি বলেন, আমি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুর্ঘটনাটি দেখে দ্রুত গাড়ি থামিয়ে পুলিশ ও প্রশাসনকে অবহিত করি এবং শোকার্ত স্থানীয় মানুষদের শান্ত করার চেষ্টা করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট