1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ ও কবি জসীম উদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ ও কবি জসীম উদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মো. কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

উক্ত কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন ফরিদপুর জেলা পুলিশ দল, আনসার দল, কারারক্ষী দল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দল। পরবর্তীতে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়।

এ সময় ফরিদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কবি জসীম উদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট