1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহান মে দিবসে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

মহান মে দিবসে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

এম এ সালাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে এক র‌্যালি বের করা হয়।সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল করিম দুহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ের সাধারন সম্পাদক
মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,মাসুদুল হক হাসু,গিয়াস উদ্দিনসহ অনেকে।বক্তারা বলেন,প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক,দূর হোক সকল বৈষম্য।আজ পহেলা মে দিবস, মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ।বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে।শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সলঙ্গা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্য সব সময় শ্রমিকদের পাশে থাকবে এবং শ্রমিকদের ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করার উদাত্ত আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

One thought on "মহান মে দিবসে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী"

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট