
মনা নিজস্ব প্রতিনিধিঃ
21 February 𝟐𝟎𝟐6
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রাত ০০:০১ মিনিটে, কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),মহোদয়।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে আবেগঘন পরিবেশে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া,অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা, ডিআইও(১) ডিএসবি, কুষ্টিয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।