1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা সীমান্ত এলকায় ভারতীয় ইছামতী নদীর পানিতে প্লাবিত পরিদর্শন করেন শার্শা উপজেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোর শার্শা সীমান্ত এলকায় ভারতীয় ইছামতী নদীর পানিতে প্লাবিত পরিদর্শন করেন শার্শা উপজেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টাঙিয়ে বসবাস করছে। আরো পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ও খোলা হয়েছে।

শুক্রবার(১৫ আগষ্ট) বিকালে ৪টার সময় প্লাবিত সীমান্তের রুদ্রপুর ও দাদখালী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা বন্যা কবলিত মানুষের খোজ খবর নেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং পরপ একটি পথসভায় বক্তব্য রাখেন।

এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শার্শা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ, মাওলানা হাবিবুর রহমান, মাষ্টার আব্দুল কুদ্দুস, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন গাজী, ডাক্তার জাকী জুবায়ের, প্রভাষক তরিকুল ইসলাম, আব্দুল মাজেদ প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট