
মনা নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালী থানার এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই সোহেল আহমেদ ও এএসআই মনছুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৬/০২/২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১। দায়রা- ৫৫৮১/১৯, সিআর- ৮১৬/১৯, ০২। দায়রা- ২৬৮৯/২০, সিআর- ০৮/২০, ০৩। দায়রা- ২০৬৫/২১, সিআর- ১৭০৩/২০, ০৪। দায়রা- ১৭৮২/২২, সিআর- ৭৮০/২১, ০৫। সিআর- ৮৪১/২২, ০৬। সিআর- ২৩৩২/২০, বিচার- ৭৫/২১, ০৭। সিআর- ১৭৮৯/২২, ০৮। সিআর- ৯৯৩/২১ সংক্রান্তে ০৪টি সিআর সাজা ও ০৪টি সিআর সিআর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আব্দুল হান্নান, পিতা- মৃত হাজী আঃ মোনাফ, সাং- ৮৮, মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।