1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হামলার ঘটনায় থানায় অভিযোগ করায় ফের হামলা, নারীসহ আহত ৪ জন - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

হামলার ঘটনায় থানায় অভিযোগ করায় ফের হামলা, নারীসহ আহত ৪ জন

মেহেদী হাসান সোহেল
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের কালকিনিতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় ফের আবার হামলায় নারীসহ আহত হয়েছেন অন্তত ৪ জন। শুক্রবার সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের উত্তর উরারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে বাঁশগাড়ি ইউনিয়নের উত্তর উরারচর গ্রামের হাতেম আলীর সঙ্গে একই এলাকার আজিজুল হক মুন্সির জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত বুধবার সকাল ৮টার দিকে হাতেম আলীর ছেলে শহিদুলের উপর হামলা চালায় আজিজুল হক মুন্সি ও তার লোকজন। এই ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শহিদুলের মা কমলা বেগম। এতেই ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে দলবল নিয়ে ফের হাতেম আলীর বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ ওঠে আজিজুল হক মুন্সির বিরুদ্ধে। ভাংচুর করা হয় বসতঘর। এ সময় কুপিয়ে জখম করা হয় নারীসহ ৪ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। এসব অভিযোগ জানতে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। অবশ্য এ ব্যাপারে আইনহত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট