1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
১৬ বছরের হিন্দু মেয়ের বিয়ে, আইন চুপ! তদন্ত চাইলেই সাংবাদিককে ওসির ক্ষোভ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

১৬ বছরের হিন্দু মেয়ের বিয়ে, আইন চুপ! তদন্ত চাইলেই সাংবাদিককে ওসির ক্ষোভ

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার, বাজিতপুর ইউনিয়নের, এক হিন্দু পরিবারের ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কম বয়সে বিয়ে হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ না করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন স্থানীয় এক সাংবাদিক বিষয়টি তদন্ত করে জানতে চাইলে, সংশ্লিষ্ট রাজৈর থানার তদন্ত ওসি, হরিদাস উল্টো রাগান্বিত প্রতিক্রিয়া দেখান। সাংবাদিকের প্রশ্ন ছিল, “১৬ বছর বয়সী মেয়ের বিয়ের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?” – এই প্রশ্নেই ক্ষিপ্ত হন তিনি।

স্থানীয়রা বলছেন, “আইন শুধু কাগজে-কলমে? বাস্তবে প্রয়োগ হয় না কেন?”
একজন শিক্ষক মন্তব্য করেন, “একদিকে বলা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে, অন্যদিকে প্রশাসন চুপচাপ থেকে এসব বিয়েকে প্রকারান্তরে বৈধতা দিচ্ছে।”

এই ঘটনায় ওসির প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। সাংবাদিকদের একাংশ বলছে, “একজন পেশাদার সাংবাদিক প্রশ্ন করলেই যদি তাকে হুমকি বা তিরস্কারের মুখোমুখি হতে হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কোথায়?”

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট