1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৫০০০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

৫০০০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বংশাল থানা এলাকা হতে ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মো. ইউনুস আহাম্মেদ (৬৮) ।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বংশাল থানার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম ।

বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম এলাকায় ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে ৯/১ এসি রায় রোড হোল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট