1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী অফিসারগণ আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৫ প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণের জন্য এ পরিদর্শনের আয়োজন করা হয়।

এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণার্থীদলের নেতৃত্ব দেন।

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তওফিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বীরোচিত অবদান ইত্যাদি সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে প্রশিক্ষণার্থী অফিসারগণ বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

প্রশিক্ষণার্থীগণকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তওফিক মাহবুব চৌধুরী বলেন, দেশের যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে থাকে। তিনি বলেন, এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পেশাগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে।

প্রশিক্ষণার্থী দলে ৫৩ জন অফিসার ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট