1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর এম রিয়াদ
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল।

মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজন। স্বচ্ছ সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সামাজিক অঙ্গীকার ও মাহে রমজানের ভাবগাম্ভীর্যের আবহে সারাক্ষণ বার্তা পরিবার আয়োজন করে সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শীর্ষ ব্যক্তিবর্গ।
আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু। তিনি তার বক্তব্যে বলেন,” সাংবাদিকতা কোন সাধারণ পেশা নয়,এটি একটি দায়িত্ববোধ ও নাগরিক মূল্যবোধের বিষয়।সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই একজন সাংবাদিকের মূল পরিচয়। তিনি আরো বলেন,” প্রান্তিক জনপদের সংবাদ ও গণ মানুষের কন্ঠস্বর সঠিকভাবে তুলে ধরাই হবে সারাক্ষণ বার্তার অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মতিন খন্দকার। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমের শক্তি নির্ভর করে সততা ও ঐক্যের উপর।আরো বক্তব্য রাখেন, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরাম, রাজৈর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল,
মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর সাংগঠনিক আওয়াল ফকির, মফস্বল সাংবাদিক ফোরামের আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, ইনকিলাব
এশিয়ান টিভির প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশের সাংবাদিক এমদাদুল হক টুটুল বিশ্বাস।সিসিএনএন টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ব্যুরো চীফ কাওসার আলম মিঠু, দৈনিক বাংলাদেশ পরিক্রমার রাজৈর উপজেলা প্রতিনিধি,আরিফুজ্জামান বেগ ,দেশ বাংলার প্রকাশক সোহেল আহমেদ, ৭১বাংলার সাংবাদিক বিপুল দাস, সারাক্ষণ বার্তার রিপোর্টার আলী শেখসহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সারাক্ষণ বার্তার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী সনজীব কুমার দাস। সভাপতি তার বক্তব্যে বলেন,” সারাক্ষণ বার্তা কেবলমাত্র একটি পত্রিকা নয়,এটি একটি পরিবার- যেখানে সত্য,সাহস, নির্ভীকতা, ন্যায় ও মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের মূল শক্তি।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, নয়া দিগন্তের সাংবাদিক ফাইজুর রহমান মামুন।দেশ,জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পুরো আয়োজন জুড়ে ছিল, পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য, আন্তরিকতা, পেশাগত বন্ধন,উষ্ণ আতিথেয়তা ও ভবিষ্যৎ

পরিকল্পনা বিনির্মাণের দৃঢ় প্রত্যয়। স্থানীয় সাংবাদিকদের এই মিলন মেলা প্রমাণ করে সত্যের পথে সম্মিলিত অগ্রযাত্রাই পারে গণমাধ্যমকে আরো শক্তিশালী, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল করে গড়ে তুলতে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট