1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার নিমগাছি বাজারে ভয়াবহ আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউপি’র কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক এসব মঙ্গল শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল মৈত্র,উদয় সরকার,সুভাষ ঘোষ,,নিতিশ পাল,সুশিল ঘোষ,পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক মৃনাল সরকার,সদস্য কানাই প্রামানিক,উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার,রাজ কুমার সাহা মিন্টু,উত্তম ঘোষ,মদন সরকার,লক্ষন সরকার,অরুন সরকার,আনন্দ পাল,ব্যাটেল মৈত্র,জগাই কুন্ডু সহ সনাতন ধর্মালম্বী শত শত ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা’য় অংশ গ্রহন করেন। এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পুজা,ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ,কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট