1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন ডিমলায় নব গঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশের ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথ এর উদ্বোধন চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ বুধবার ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনতা পাবনা এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবীতে সকাল থেকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। স্টেশনের প্ল্যাটফর্মের পাশে রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর অতিক্রমকালে আটকা পড়ে। পাশাপাশি ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান,পাবনা এক্সপ্রেস সহ সকল আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
মানববন্ধনে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র। চলনবিলবেষ্টিত এই স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এখানকার লোকজন ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা চলতি সপ্তাহে শুরু হওয়া পাবনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের আপ ও ডাউন—উভয় ক্ষেত্রেই লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবীনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কি না,তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রেন অবরোধকারীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট