
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৮/০৩/২০২৬ তারিখে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে:
১) শুক্কুর ট্রেডার্স, ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বে, বঙ্গিম বাজার, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
২) মেসার্স মীম জাহিদ এন্টারপ্রাইজ, ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বে, বঙ্গিম বাজার, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
৩) আনাছ এন্টারপ্রাইজ, ঈদগাঁও মেডিকেল সেন্টারের দক্ষিণ পাশে, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
৪) মেসার্স আলমগীর এন্ড ব্রাদার্স, ঈদগাঁও মেডিকেল সেন্টারের দক্ষিণ পাশে, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
৫) ভাই ভাই চাউল বিতান, ঈদগাঁও মেডিকেল সেন্টারের দক্ষিণ পাশে, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
৬) মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদারস, প্রধান সড়ক, ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
৭) মেসার্স আনু মিয়া সিকদার, ডিসি রোড, ঈদগাঁও বাজার, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: ওজনযন্ত্র।
ক্রমিক নং ১-৭ নং প্রতিষ্ঠানসমূহকে অতি দ্রুত ওজনযন্ত্র ভেরিফিকেশন করার জন্য তাগিদ দেওয়া হয়৷।
৮) চিশতিয়া বেকারী,, ঈদগাওঁ বাজার, ঈদগাওঁ।
পণ্য – ব্রেড, বিস্কুক, কেক
৯) ঈদগাহ ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, ঈদগাও, কক্সবাজার।
পণ্য: প্যাকেজড ড্রিংকিং ওয়াটার।
১০) প্রাইড ফুড, শাহ ফকির বাজার, ঈদগাও, কক্সবাজার।
পণ্য: ব্রেড, বিস্কুট, কেক।
১১) আল্লাহর দান বেকারি, বঙ্গি বাজার, ঈদগাঁও, কক্সবাজার।
পণ্য: — (প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়)
১২) সাফা ড্রিংকিং ওয়াটার, জাগির পাড়া, ঈদগাও, কক্সবাজার।
পণ্য: প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। (প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়)
১৩) নূর আলম বেকারি, জাগির পাড়া, ঈদগাহ, কক্সবাজার
পণ্য: — ((প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়))
ক্রমিক নং ৮-১০ নং প্রতিষ্ঠানসমূহকে সংশ্লিষ্ট পণ্যের অনূকুলে বিএসটিআই সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য তাগাদা দেওয়া হয় এবং একই সাথে বিএসটিআই হতে সনদ গ্রহণব্যতীত পণ্য বাজারজাতকরণ হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উক্ত অভিযানটি বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজারের জনাব এস, এম, রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।