1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার-ফোর্সের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে অফিসার- ফোর্সের কীট সামগ্রী পরিদর্শন করেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা।

অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কীট সামগ্রী পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার হতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। মালামাল সংক্রান্ত কোন সমস্যা পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারী নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। সালামী গ্রহণ, কীট সামগ্রী পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পুর্ণাঙ্গ পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),চুয়াডাঙ্গা; জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট