1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জামালপুরে নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেককে জেলা পুলিশের পরিচিতি ও মতবিনিময় সভায় বরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

জামালপুরে নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেককে জেলা পুলিশের পরিচিতি ও মতবিনিময় সভায় বরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক কে বরণ এবং জেলার সকল অফিসারদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা, থানার ওসি, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় নবাগত এসপি ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন—
“সামনে জাতীয় নির্বাচন। জেলা পুলিশ একটি পরিবারের মতো কাজ করবে। সবাই দায়িত্বশীলতা, ঐক্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে কোনো সমস্যাই হবে না। আপনারা যাকে-যাকে নেতৃত্ব দেবেন, সেই ইউনিটকেই নিজের পরিবার হিসেবে ভাবুন। আজ পরিচয়ের শুরু, সামনে আরও মতবিনিময় হবে।”

এর আগে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম; সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) জনাব মোঃ ইমরুল হাসান; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ জেলা ডিবি, ডিআইও, ট্রাফিক বিভাগ, কোর্ট ইন্সপেক্টর এবং বিভিন্ন ইউনিটের সকল কর্মকর্তা।

জামালপুর জেলা পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে নবাগত পুলিশ সুপারের প্রতি এক ধরনের আশা ও আস্থার পরিবেশ লক্ষ্য করা গেছে।
সবাই একসুরে বলছে—

“স্বাগতম জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক — জামালপুরবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে আপনাকে।”

নতুন দায়িত্ব পালনে তিনি জেলার শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় করবেন—এমন প্রত্যাশা করছে পুরো জামালপুরবাসী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট