1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে ফখরুল: “মনোনয়ন নিয়ে হৈচৈ স্বাভাবিক, বিএনপি আগের চেয়ে শক্ত অবস্থানে” - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে ফখরুল: “মনোনয়ন নিয়ে হৈচৈ স্বাভাবিক, বিএনপি আগের চেয়ে শক্ত অবস্থানে”

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কর্মীদের মাঝে যে উত্তাপ বা বিক্ষোভ দেখা যাচ্ছে, সেটাকে তিনি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন। তার ভাষায়, “একটি বড় রাজনৈতিক দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইবে—এটা বহুদিনের প্রচলিত বিষয়। এতে দল দুর্বল হচ্ছে না; বরং বিএনপি এখন অন্য যে কোনো দলের তুলনায় সুসংগঠিত ও অগ্রসর।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে ক্রমেই নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “কোনো ধরনের অস্থিরতা ছাড়াই আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে কিংবা মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এগিয়ে যাচ্ছে।”
মতবিনিময় সভায় তিনি আরও উল্লেখ করেন, দেশের আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকারের জন্য আইনজীবীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সুদৃঢ় করতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুলসহ সমিতির সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট