1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপিতে কর্মরত এসআইদের প্রতি পেশাদারিত্ব ও স্বচ্ছতার আহ্বান ডিএমপি কমিশনারের - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ডিএমপিতে কর্মরত এসআইদের প্রতি পেশাদারিত্ব ও স্বচ্ছতার আহ্বান ডিএমপি কমিশনারের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধি
ঢাকা, ২৯ জুলাই ২০২৫ খ্রি.
সম্মানিত ঢাকা মহানগর বাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টর (পিএসআই)দের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ খ্রি.) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিং অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে কমিশনার বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আপনাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাই আপনাদেরও দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয়ের সীমাবদ্ধতার মধ্যে থেকে সংসার পরিচালনা করুন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।

তিনি আরও বলেন, আমরা চাকরিতে এসেছি জীবিকার জন্য, পরিবার ও সমাজের জন্য, এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যরা কী করছে তা না দেখে নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে হবে।

ডিএমপিতে কর্মরত ২,৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টর এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের ব্রিফিং প্রদান করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট