
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম ১৫/১১/২৫ খ্রিষ্টাব্দ ২০:৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন কুঠুরিয়া তৌহিদ নিটওয়্যার গামেন্টস্ এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ জয়নাল আবেদীন (৭০), পিতা- মৃত আঃ রহমান মজিবর, মাতা-মৃত ঢাকেশ্বরী, সাং-আউটপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ০৩ (তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।