1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগাজিন সহ ০১ জন অস্ত্রধারী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগাজিন সহ ০১ জন অস্ত্রধারী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা জনাব খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন, এসআই(নিঃ) জহিরুল ইসলাম, এসআই(নিঃ) হাবিবুর রহমান, এএসআই(নিঃ) কাজী শরীফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মোমেন মিয়া, এএসআই(নিঃ) নুর আলম সঙ্গীয় ফোর্স সহ ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা (পূর্বপাড়া) সাকিনস্থ জনৈক মোঃ কামাল মিয়া (৩৯) এর বসত বাড়ীর উঠান হতে ০১ জন আসামিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নাম-ঠিকানা ১। ফরহাদ হোসেন ইফতি (২৮), পিতা-আব্দুস সাত্তার, মাতা-ফাতেমা, সাং-আড়াইহাজার (ডাক বাংলো সংলগ্ন), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত আসামির হেফাজত থেকে ০১ (এক)টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ০১ (এক)টি ম্যাগাজিন ও ০২ (দুই) রাউন্ড গুলি লোডেড অবস্থায় উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র সহ অবস্থান করছিল মর্মে প্রাথমিক ভাবে জানা যায়। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামির বিরুদ্ধে ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার মামলা নং-৩৮, তারিখ-২১ মে, ২০২৫, ধারা- ৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট