1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুরের আলফাডাঙ্গায় কোটি টাকা মূল্যের ১১৮ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধান আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় কোটি টাকা মূল্যের ১১৮ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধান আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসাদুজ্জামান সাদ্দাম শেখ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
১। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদকদ্রব্য বিস্তার রোধ করতঃ প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তির বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে বর্ণিত আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৪৫ ঘটিকার সময় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আসাদুজ্জামান সাদ্দাম শেখ (৩৫) পিতা- মোঃ আকবর হোসেন শেখ, সাং- বুরাইচ, শেখ বাড়ী, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮.৬০ কেজি ও উচ্চতায় ৪৯ ইঞ্চি বলে পরিলক্ষিত হয়।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি পরস্পর যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মুর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ বিভিন্ন থানায় ০৯ টি মামলা রয়েছে এবং সে একটি মাদক মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৫। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তি আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট