1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মধ্যরাতে ডিবির অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মধ্যরাতে ডিবির অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আতিকুর রহমান :

নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০১ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, নওগাঁ জেলার কোচগাড়ী এলাকার পাইকপাড়া গ্রামের বাসিন্দা সুমন (৪৪), পিতা মৃত ফজলুর রহমান, তার নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখেছে এবং অল্প সময়ের মধ্যে তা অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে ডিবি পুলিশের দল স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে দুটি বস্তার ভেতরে চারটি পোটলায় রাখা মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার প্রতিটি পোটলায় ছিল ৫ কেজি করে গাঁজা।

অভিযান শেষে সুমনকে আটক করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও গতিশীল করা হবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জেলায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট