1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে নিজ শয়ন ঘর থেকে সাগর হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকার নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাগর হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে আসেন। বেশকিছুদিন আগে থেকে স্ত্রীর সাথে সাগরের কলহ-বিবাদ শুরু হয় । এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। মঙ্গলবার দুপুরে সাগরকে ঘোরাঘুরি করতে দেখেছে স্থানীয়রা। এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তিনি দেখতে পান সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ির সাথে ঝুলে আছে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সাগর নামের যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট