1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার: - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার:

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

অপহৃত ৪ জন উদ্ধার
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত চারজনকে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন আসামি হলেন, জেলার সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) ও সদরের উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে উকিল (৩৮)। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মোঃ কুদ্দুস প্রামানিক, মোঃ মাজম, মোঃ কাওসার ও মোঃ রশিদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর তিনটায় এসব তথ্য গণমাধ্যমকে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান। জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, গত সোমবার দুপুর দেড়টায় জেলা আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে চারজনকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরণের পর অপহরণকারীরা তাদের মুক্তির জন্য পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়। এঘটনা জানার পর ভিকটিমদের স্বজন বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি চৌকস যৌথ টিম ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানের সোমবার সন্ধ্যা ৬টার সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তার হওয়া প্রধান আসামি আমিনুল ইসলাম বুলবুল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি রাজনৈতিক ও মাদক সংক্রান্ত মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট