1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ওয়াজ মাহফিলে তরুণীকে উত্যক্তের প্রতিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ; দুই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

বগুড়ায় ওয়াজ মাহফিলে তরুণীকে উত্যক্তের প্রতিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ; দুই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে এক তরুণীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও নাগরিক ঐক্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। আহতরা হলেন- উত্তরপাড়া গ্রামের মিলনের ছেলে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আলিফ (২২) এবং ভাসু বিহার গ্রামের মন্টু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিক (২৫)। আলিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। অপর আহত আতিক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু অভিযোগ করে বলেন, “ছাত্রদল নেতা আলিফের চাচাতো বোনকে ওয়াজ মাহফিলে উত্যক্ত করা হলে এর প্রতিবাদ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুইজনকে গুরুতর আহত করে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যদিকে নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ওয়াজ মাহফিলের সংঘর্ষের ঘটনায় আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নয়। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের সুষ্ঠু তদন্ত দাবি করছি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “আহতদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট