1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ডিবির হাতে আটক ১৩ : বিপুল পরিমাণ মাদক উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

বগুড়ায় ডিবির হাতে আটক ১৩ : বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টর: বগুড়ায় মাদকের চালান ও আগ্রাসন ঠেকাতে অভিযানে তৎপর রয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গেল দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে হাতেনাতে আটক হয় ১৩জন কারবারি। চিহ্নিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনী। অন্যদিকে সড়ক পথে আসা মাদকের চালান জব্দ করছে ডিবি। রবিবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। কারবারি রুবেল ও হানিফের দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। একইদিন বগুড়া সদরের তিনমাথা এলাকা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। বিশু মিয়া ও জহুরুল ইসলাম নামের দুইজন গ্রেপ্তার হয়। শুক্রবার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মাহমুদ পাড্ডু দীর্ঘদিন মাদকের কারবার করতেন। এরআগে সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া বটতলার চাররাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। গ্রেপ্তার হয় কারবারি সুমন মিয়া। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকা থেকে কারবারি আলমগীর হোসেন জনিকে আটক করেছে ডিবি। তার দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা পাওয়া গেছে। এছাড়া বগুড়ার চারমাথা বাস টার্মিনাল থেকে ৩শ পিস ইয়াবাসহ একজন, মাটিডালি বিমান মোড়ে দুই কেজি গাঁজাসহ একজন, শিবগঞ্জের কিচক ব্যাংকদহ পাতাইর মোড়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন, সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া চাররাস্তা মোড়ে এক কেজি গাঁজাসহ একজন এবং বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট