1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

বগুড়ায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আকতারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে। রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মাঝিঁরা বাইপাস রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নাজনীন আকতার তাদের দিয়ে রান্না করিয়ে নিজে খান, অশালীন আচরণ করেন, সামান্য বিষয়েও বকাঝকা করেন, এমনকি পিয়নের কাজ ও বাথরুম পরিষ্কার করানোর মতো কাজও তাদের দিয়ে করিয়ে নেন। শিক্ষার্থীদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসময় স্থানীয় কয়েকজন অভিভাবকও মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, স্কুলে শিশুদের দিয়ে পিয়নের কাজ করানো অত্যন্ত অনৈতিক ও শিক্ষার পরিবেশের পরিপন্থী। দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক নাজনীন আকতার বিদ্যালয় ত্যাগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন এবং আশ্বাস দেন যে অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট