1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন প্রতারণা মামলায় কারাগারে - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

বগুড়ায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন প্রতারণা মামলায় কারাগারে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ফ্ল্যাট দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে বগুড়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে প্রতারণার মামলায় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিন চান। পরে আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা মিলনের বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম। পুলিশের সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে। তিনি প্রায় চার দশক পুলিশে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা মামলা নম্বর ২১৭৩/২৫–এর (ধারা ৪০৬/৪২০/১০৯) অধীনে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ ছিল ২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকলেও তিনি বগুড়া-১ আসনে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে অবসরে পাঠানো হয়। কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট