1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনু - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মাদককে না বলুন,খেলাধুলায় উৎসাহিত হন এ শ্লোগান নিয়ে মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রায় ৩০০ প্রতিযোগীর উপস্থিতিতে পাঁচ কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার সকাল ৭ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব ওবায়দুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাগুরার বিভিন্ন বয়সী তরুন- তরুনী প্রতিযোগী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে শিল্প সচিব প্রথম ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও ২০০ জনকে মেডেল পরিয়ে দেন। উল্লেখ্য, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই মাগুরায় নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অতীতে করোনা কালীন সময়ে মানুষকে সহযোগিতা,রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন,১০ টাকার সদায়,গরীব- অসহায়দের মাঝে কম্বল বিতরনসহ নানামুখী কর্মকাণ্ড চালিয়ে মাগুরার মানুষের মাঝে স্থান দখল করে নিয়েছে এ সংগঠন।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শালিখা উপজেলার হাসিবুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলম প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোরসালিন আলী শুভ, সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল কবির রোমেল।
অনুষ্ঠানে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিভিন্ন শুভ কাজ করে মাগুরায় প্রশংসিত হয়েছে। আমি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামী দিনগুলোতে এ সংগঠন আরো ভালো কাজ করবে বলে আমি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট