1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে ৯ থানায় অনলাইন জিডি উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

যশোরে ৯ থানায় অনলাইন জিডি উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
পুলিশি সেবা সহজীকরণ ও ডিজিটালাইজেশনের অংশ হিসেবে যশোর জেলার ৯টি থানায় চালু হয়েছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে থেকে অনলাইন কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত এবং পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল প্রমুখ।

এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এখন থেকে সব ধরনের জিডি করা যাবে থানায় না গিয়ে। ঘরে বসেই মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে নাগরিকরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার রওনক জাহান বলেন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই অনলাইন জিডি চালু করা হয়েছে। এতে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। পাশাপাশি পুলিশের প্রতি আস্থা বাড়বে।

তিনি আরও জানান, এখন থেকে অনলাইনে নিখোঁজ ব্যক্তি সংক্রান্ত অভিযোগসহ মোট ২৯ ধরনের অধর্তব্য অপরাধের বিষয়ে সাধারণ ডায়েরি করা যাবে। এর জন্য ‘online GD’ নামক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে।

সেবা চালুর পরই প্রথম অনলাইন জিডি করেন যশোর শহরের শেখহাটি জামরুলতলার বাসিন্দা রহিমা বেগম (৫১)। তিনি জানান, স্বামী রাজুর নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দিতে এসেছিলেন। অনলাইন সেবার কথা না জানলেও, ডিউটিরত অফিসারের সহায়তায় নিজের মোবাইল থেকেই অনলাইন জিডি করতে সক্ষম হন।

রহিমা বেগম বলেন, এর আগে কম্পিউটারের দোকানে লাইন দিয়ে অভিযোগ লিখিয়ে জমা দিতে হতো। এবার থানায় এসেই মোবাইল থেকে অভিযোগ দিতে পেরেছি। যদি আগে জানতাম, তাহলে বাসা থেকেই দিতে পারতাম।

পুলিশ জানায়, যেকোনো অভিযোগকারী অনলাইন জিডির মাধ্যমে তার অভিযোগের সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন। তদন্ত কর্মকর্তা কে, কী ব্যবস্থা নেয়া হয়েছে, তাও জানা যাবে।

সেবা নিতে কারো সমস্যা হলে ২৪ ঘণ্টা চালু থাকা ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া যাদের নিজস্ব স্মার্টফোন বা ইন্টারনেট নেই, তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইন জিডির সহায়তা নিতে পারবেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি অনলাইন জিডি সিস্টেমে ট্র্যাক করা সম্ভব। নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এই উদ্যোগে যশোরবাসী যেমন সহজে পুলিশি সেবা পাবে, তেমনি থানার কাজেও স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট