1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে 'সৃজনশিখা'র উদ্যোগে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

যশোর বেনাপোলে ‘সৃজনশিখা’র উদ্যোগে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ মানুষের প্রত্যাশা ও নাগরিক ভাবনা জানতে বেনাপোলে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশিখা’-এর আয়োজনে “আপনার কথা শুনতে চাই, আপনার মতামত দিন নিঃসংকোচে” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বেনাপোল কাস্টমস হাউজ কার্যালয় সম্মুখে

আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনের জনপ্রতিনিধিদের কাছে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। ভোটাররা তাদের এলাকার উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছতা নিয়ে সরাসরি তাদের মতামত প্রদান করেন। সাধারণ মানুষের ভয়হীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “এসো আলোকিত হই” স্লোগানকে সামনে রেখে তারা সমাজ সংস্কার ও নাগরিক অধিকার সচেতনতায় কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে “সৃজনশিখা”র প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম স্বাগত বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও মতামত প্রদানে বক্তব্য দেন- উপদেষ্টা সত্যজিৎ, সাবরিনা মমতাজ, মহাসিন হোসেন হৃদয়, সদস্য- জবা, হায়াতুন, রাফি, হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং সৃজনশিখা’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন-“সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুসাইন জয়।

সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে “সৃজনশিখা”র মতামত অনুষ্ঠান। উক্ত সময়কালে এলাকার শতাধিক মানুষ “সৃজনশিখা’র মতামত বহিতে তাদের মতামত লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।

অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামত গ্রহণ রাজনৈতিক দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে।

​উল্লেখ্য, ‘সৃজনশিখা’ বেনাপোল ও শার্শা এলাকায় নিয়মিত বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট