1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় পাঁচভুলোট গ্রামে বাংঙ্গড় নৌকা চালানো নিয়ে দ্বন্দ্বে বোমা বিস্ফোরণ আহত-২ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

যশোর শার্শায় পাঁচভুলোট গ্রামে বাংঙ্গড় নৌকা চালানো নিয়ে দ্বন্দ্বে বোমা বিস্ফোরণ আহত-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহুমুহু বোমা বর্ষনের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩৫) আনোয়ার (৬০ )নামে দু’জন আহত হয়েছে।

সোমবার(৭ এপ্রিল) সন্ধায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার পর থেকে ওই গ্রামের প্রায় ১৫ টি পরিবার বাড়ি ছাড়া রয়েছে। আহত রাজু পাঁচ ভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে ও আনোয়ার একই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে প্রতাক্ষদর্শীদের বরাতে জানাগেছে,পাঁচভুলোট গ্রামে একটি সরকারি বাংঙ্গড় (খাল) বর্তমানে ইজারা বিহীন থাকায় গ্রামের লোকজন সকলে মিলে সেখান মাছ চাষের ব্যবসা করেছে। ঘটনার দিন সকালে খালে নৌকা চালানো নিয়ে গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার ও ইনায়েত আলীর ছেলে রিপনের সাথে একই গ্রামের আজিবার বদ্দির ছেলে রাজুর বাকবিতন্ডার এক পর্যয়ে রাজু দেলোয়ার ও রিপনে মারধোর করে। পরে বিকালে গ্রামের মোড়ে ইয়াছিনের দোকানের সামনে রাজুকে একা পেয়ে দেলোয়ার ও রিপন মারধোর করে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে রাজুর পক্ষের লোকজন দলবল নিয়ে এসে মুহুমুহু বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ও কয়েকটি বাড়ি ভাংচুর করে। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে আনোয়ার হোসেন (৬০) নামে একজন পথচারী আহত হয়। এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় দুই পক্ষের বড় ধরনের সংঘর্ষ বাঁধার সম্ভাবনা আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে তিনি দুই বার পুলিশের টিম পাঠিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এ ঘটনায় আহতদের পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট