1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার (০২ নভেম্বর ২০২৫) রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো : ১। ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮) ২। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ নাহিদ হাসান শাওন (২৩) ৩। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২) ৪। চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন কিরন (৪৩) ৫।পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রিয়াদ মাতুব্বর (৩১) ও ৬। ছাত্রলীগের বরিশাল মহানগর আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিম নাহিদ হাসান শাওনকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। উত্তরা পূর্ব থানাধীন ০৬ নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম সোমবার (০৩ নভেম্বর ) সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেফতার করে।

অন্যদিকে রবিবার রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নিজাম উদ্দিন কিরনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম । একই তারিখ রবিবার বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় রিয়াদ মাতুব্বরকে কদমতলী থানাধীন শ্যামপুর ১০ নাম্বার রোড থেকে ডিবি গুলশান বিভাগের একটি টিম গ্রেফতার করে। সোমবার (০৩ নভেম্বর ) ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

গ্রেফতারকৃত ৬ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট