1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযানে ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ ৩ জন চাইনিজ নাগরিক আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মধ্যরাতে ডিবির অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ (পঁয়তাল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup সহ আটক-১ যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযানে ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ ৩ জন চাইনিজ নাগরিক আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
January 08, 2026
রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। তান জিয়ান (TAN JIAN) ২। উ জুন (WU JUN) ও ৩। ডং হংওয়েই (DONG HONGWEI)।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করে। পরবর্তীতে একই তারিখ আনুমানিক ০৫:৩০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা দামি ব্রান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীরাও জড়িত রয়েছে। তাদেরও সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট