1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুইজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো : ১। আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি (৩১) ২। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মুন্না মিয়া (২৬) ৩। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ জাকির হোসেন খান (২২) ৪। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ কামরুজ্জামান (২৫) ৫। ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান (২৯) ৬। ছাত্রলীগের সদস্য মোঃ রকিবুল হাসান (৩৪) ৭। ইয়াসিন আরাফাত শুভ (২০) ৮। তাসরীপ হোসেন (২১) ৯। মোঃ খালেদ বিন কাওসার (২৮) ১০। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন (৩২) ১১। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন (৩৩) ১২। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম (২৫) ১৩। ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম সাইফ (৩১) ১৪। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান জনি (৩৭) ১৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শেখ রাশেদুজ্জামান (৩৫) ১৬। যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২) ১৭। স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মামুন সেখ (৪০) ১৮। স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় মোহাম্মদ রাজু (৩০) ১৯। যুবলীগের সক্রিয় কর্মী শফিউল আলম (৩৫) ২০। আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম সুনু (৪০) ২১। যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২) ২২। ছাত্রলীগের কর্মী মিঠুন দেবনাথ (৩৪)২৩। বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান বাধন (৩০) ২৪। নোয়াখালী পৌর ১ যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক (৪১) ২৫। বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন (২৩) ২৬। আওয়ামী লীগের কর্মী মোঃ রবিউল আওয়াল (২৫) ২৭। জয় কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিঠু দেবনাথ (৩০) ২৮। সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির চৌধুরী (২৭) ২৯। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য দেব যুথি দে নব (২৩) ২৯। বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ফরহাদ (২১) ৩০। আওয়ামী লীগের কর্মী মোঃ আলমগীর হোসেন জনি (৩০) ৩১। আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা (৩০) ৩২। আওয়ামী লীগের কর্মী মোঃ মাহাফুজুর রহমান (৩০) ৩৩। আওয়ামী লীগের কর্মী মোঃ আঃ শুকুর (৩৫) ৩৪। আওয়ামী লীগের কর্মী আবিদুর রহমান (২০) ৩৫। আওয়ামী লীগের কর্মী মোঃ সাব্বির (১৯) ৩৭। আওয়ামী লীগের কর্মী মোঃ ইমন হোসেন (১৯) ৩৮। আওয়ামী লীগের কর্মী ফাতিনুর শিমুল (১৯) ৩৯। আওয়ামী লীগের কর্মী মোঃ আরিফুল ইসলাম (১৯) ৪০। আওয়ামী লীগের কর্মী শ্রীকান্ত কর্মকার (২০) ৪১। জিয়াদ মাহমুদ (২১) ৪২। মোঃ জিয়াদ (২০) ৪৩। মো. আসলাম (২১) ৪৪। মোঃ রিফাত ইসলাম (১৯) ৪৫। মোঃ মিল্লাত বাবু (১৮) ও ৪৬। মোঃ স্বপন মিয়া (২২)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ০৭:৩৭ ঘটিকায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্ট এর সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হলে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে মিছিল করার ব্যানার সহ হাতে নাতে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেফতার করে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ০৭:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ০৯ নং সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ০৭:০০ ঘটিকায় বাড্ডা থানাধীন প্রগতি স্মরনী মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মোঃ খালেদ বিন কাওসারকে হাতে নাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সিটিটিসি’র একটি টিম ডিএমপি’র বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জন নেতা ও কর্মীকে গ্রেফতার করে।

শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ০৬:৪০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০/১০০ জন সদস্য অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলন সহ মোট ১৮ জনকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ০১:২০ ঘটিকায় বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মোঃ জিয়াদ ও মো. আসলামকে গ্রেফতার করে।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন বিজয় স্বরনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিল প্রাক্কালে মোঃ রিফাত ইসলাম, মোঃ মিল্লাত বাবু ও মোঃ স্বপন মিয়া গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৪৬ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট