1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড এ্যামোনিশন এবং ৪ টি ককটেল বোমা উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

রাজধানী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড এ্যামোনিশন এবং ৪ টি ককটেল বোমা উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ (সোমবার): আজ সকাল ৮ টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধিনস্থ উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে ০১ টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড অ্যামুনিশন এবং ০৪ টি ককটেল বোমা উদ্ধার করা হয় । উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। এছাড়াও প্রত্যক্ষদর্শিরা উল্লেখ করেন দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলষ্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ০৩/০৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট নাশকতাকারীদের সনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট