1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী সবুজবাগ থানা পুলিশের অভিযানে বাসাবো থেকে ২৮ গ্রাম হেরোইনসহসহ ১১ মাদক মামলার আসামি সাদ্দাম আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজধানী সবুজবাগ থানা পুলিশের অভিযানে বাসাবো থেকে ২৮ গ্রাম হেরোইনসহসহ ১১ মাদক মামলার আসামি সাদ্দাম আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দাম (৩৬)কে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।

আজ বুধবার (৬ আগস্ট ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৮:৪৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেহ তল্লাশী করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত সাদ্দাম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট