1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
*রামগড়ে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা* - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

*রামগড়ে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা*

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

*মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি*

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে *বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং অভিযানে* তিনটি প্রতিষ্ঠানকে *২,৩০০ টাকা জরিমানা* করা হয়েছে।

*সোমবার (২৮ জুলাই) সকাল* থেকে এ অভিযান পরিচালনা করেন *রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন*।

অভিযানে ব্যবসায়ীদেরকে *পণ্য বিক্রির রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স নবায়ন, লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি না করা*, ইত্যাদি বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি *নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে* বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

*মূল্য তালিকা না থাকা, সিগারেট বিক্রিতে বিজ্ঞাপন প্রদর্শন ও নিরাপদ খাদ্যের নিয়ম না মানার অভিযোগে* ৩টি দোকানকে মোট *২,৩০০ টাকা জরিমানা* করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন *উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ চাকমা*, *কৃষি বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন*, *স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা*, *বাজার পরিচালনা কমিটি* এবং স্থানীয় *শিক্ষার্থীরা*।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট