1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগতিতে পরকীয়ার বলি ২ সন্তানের জননী, প্রেমিক হেলাল পলাতক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

রামগতিতে পরকীয়ার বলি ২ সন্তানের জননী, প্রেমিক হেলাল পলাতক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া সম্পর্কের জেরে রিনা আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রী হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রেমিক হেলাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেঁড়ীর উপরে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রামগতি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত রিনা কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা এবং পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।

অভিযুক্ত হেলাল কমলনগর উপজেলর চর ফলকন ইউনিয়নের পলোয়ান বাড়ির মো: শাজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় বিরোধের জেরে থানা বরাবর অভিযোগ লেখাতে এসে নিহত রিনার সাথে অভিযুক্ত হেলালের পরিচয় হয় হাজিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে। হেলাল সাংবাদিক পরিচয়ে ওই নারীর পারিবারিক বিভিন্ন সমস্যার সহযোগিতার আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ হন। একপর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়ান। হেলাল গোপনে সেই সম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে হেলাল রিনাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। এই সুযোগে রিনার অনেক টাকা হাতিয়ে নেয় হেলাল। তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি রিনার পরিবার আঁচ করতে পারে। বিষয়টি বুঝতে পেরে ভিডিও ডিলেট করতে হেলালকে চাপ দেয় রিনা। বুধবার ভোরে হেলাল তার মোটরসাইকেলে করে রিনাকে নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় ও ঝগড়া হয়। এক পর্যায়ে স্থানীয়রা জড়ো হলে তারা সেখান থেকে সটকে পড়ে। এরপর কিছুদুর যাওয়ার পর সড়কের উপর রিনার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে অভিযুক্ত হেলালের মোবাইলে একাধিকবার ফোন করলে মোবাইলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু ছিলনা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট