1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় গরু ব্যবসায়ী খতিব হত্যার ৪ আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

সলঙ্গায় গরু ব্যবসায়ী খতিব হত্যার ৪ আসামী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিব (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
গত ৯ নভেম্বর বিকেলে বাড়িতে ফেরার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি খতিব। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরবর্তীতে ১২ নভেম্বর সকালে ফুলজোর নদীতে স্থানীয়রা হাত-পা ও কোমরে ইট বাঁধা অবস্থায় ভাসমান একটি লাশ দেখতে পান। লাশটি খতিবের বলে শনাক্ত করেন খতিবের
পরিবার । এ ঘটনায় সলঙ্গা থানায় হত্যা মামলা রুজু হয়।
পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তদন্তে আসামীদের শনাক্ত করে। পরে তারা মাসুদ রানা,ফরিদুল ইসলাম,শাহিনুর খাতুন এবং রফিকুল ইসলামকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়,টাকা লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে খতিবকে হত্যা করা হয়। আসামী শাহিনুর খতিবকে নদীর ঘাটে ডেকে নেয় এবং ঘুমের ওষুধ মেশানো স্পিরিড পান করায়। অচেতন হয়ে পড়লে অন্য আসামীরা চাদর পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে হাত-পায়ে ইট বেঁধে নৌকায় করে লাশ নদীতে ফেলে দেয়।
গ্রেফতারকৃত ৪ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট