1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস - নব দিগন্ত ২৪
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল

সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ ​:
সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর বয়ে সলঙ্গায় আলোচিত হয়েছে ২টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোস্তফা প্রি- ক্যাডেট স্কুল।সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন এবং মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল হতে ১৩ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি লাভ করেছে।তাদের এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,সহপাঠী,অভিভাবক,পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।শিক্ষক-শিক্ষার্থী,সহপাঠী,অভিভাবক,আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
এ সব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যার ফলেই এ সাফল্য এসেছে বলে সচেতনরা মনে করেন।সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম জহরুল ইসলাম জানান,শিক্ষার্থীদের সাফল্যের পেছনে রয়েছে তাদের নিয়মিত অধ্যয়ন,শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের নিরন্তর উৎসাহ-অনুপ্রেরণা।এ সাফল্য শুধু শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমই নয়,শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন,ভবিষ্যতেও শিক্ষার মান ও বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে আন্তরিকভাবে কাজ করে যাব।অপরদিকে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন,স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাসসহ ধারাবাহিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।এবারও শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা আনন্দিত।এই সাফল্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।তিনি আরও বলেন,শিক্ষার্থীদের এই কৃতিত্ব শুধু বিদ্যালয়ের সুনামই বয়ে আনে নাই,এ সুনাম সলঙ্গাবাসীর।ভবিষ্যতেও তারা যেন আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে,সেই প্রত্যাশা করি।এ ছাড়াও সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকায় রয়েছে,দাদপুর-সাহেবগঞ্জ সপ্রাবি(৬ জন),রৌহাদহ সপ্রাবি(৫ জন),ধুবিল সপ্রাবি(৫ জন),সলঙ্গা বালিকা সপ্রাবি (৩জন),পুস্তিগাছা সপ্রাবি(৩ জন),চক গোবিন্দপুর সপ্রাবি(৩ জন),
পূর্ব মথুরাপুর সপ্রাবি(২জন),কেসি ফরিদপুর সপ্রাবি(১জন),পশ্চিম মথুরাপুর সপ্রাবি(১ জন),তেলকুপি সপ্রাবি১ জন)।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট