1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ছয় লক্ষ বিশ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ছয় লক্ষ বিশ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
২৭ নভেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ছয় লক্ষ বিশ হাজার টাকার ঔষধ, শাড়ি আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি, গেড়াখালি নামক স্থান হতে ২,৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ওয়ারী নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ কালি বাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী বরইবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=৬,২০,০০০/- (ছয় লক্ষ বিশ হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট