1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি কমিশনারের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

সিএমপি কমিশনারের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ, ২২ জুলাই ২০২৫খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়ের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। Commander Glenn Suffolk, RAN (Australian Defence Adviser) এর নেতৃত্বে চার সদস্যের উক্ত প্রতিনিধি দলকে কমিশনার মহোদয় শুভেচ্ছা ও স্বাগত জানান।

অস্ট্রেলিয়া সরকারের Crisis Preparedness and Assurance Team (CPAT) কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি চট্টগ্রাম সফরে রয়েছে। এই সফরের উদ্দেশ্য ছিল স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় এবং সম্ভাব্য সঙ্কটকালীন সময়ে অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তায়, প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিয়ে আলোচনা।

সাক্ষাৎকালে চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনার মহোদয় অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এধরনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করে।

এসময় সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে (পিআর) জনাব মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট