
মনা নিজস্ব প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহীনুর আলম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ০৩/১১/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০৩.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক মিজানের বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মোঃ রিয়াজ (২৯), পিতাঃ আব্দুল সাত্তার, মাতাঃ ফরিদা বেগম, স্থায়ী সাং- মোকশাইল, থানাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা, বর্তমান সাং- মিজমিজি কান্দাপাড়া (জনৈক মিজান এর বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত আসামির হেফাজত থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।