1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

সিরাজগঞ্জে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের জাতীয় বৃক্ষ হিসেবে পরিচিত আম গাছে এখন মুকুল (ফুলের) সমারোহ।আমের ফুলকে সবাই মুকুল হিসেবেই বলে।চারদিকের প্রতিটি বাড়িতেই এখন আমের মুকুলে ভরে গেছে।বাতাসে টক টক,মৌ মৌ গন্ধে মুখরিত।শোভিত এ মুকুল ভরা আমগাছ প্রকৃতিতে এনেছে নবরুপ। সেইসাথে আমগাছীদের মুখে ফুটেছে হাসি আর ভালো ফলনের আশা।জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের জগন্নাপুর গ্রামের আমগাছী রাকিবুল হাসান জানান,এ বছর আমের বছর বলে মনে হচ্ছে।আমার বাড়ির আঙিনায় আর রাস্তার ধারে বেশ কয়েকটি গাছে মুকুলে ভরে গেছে।এখন হালকা বৃষ্টির প্রয়োজন।আশা করছি ফলনও এবারে ভালো হবে। উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের ধরইল গ্রামের আলমগীর হোসেন জানান,বাড়ির সামনে,রাস্তার ধারে বেশ কয়েকটি আমগাছ আছে। মুকুল ঝরে গুটি ধরছে।গরমে গুটি ঝরে যাচ্ছে।তাই পোকামুক্ত ও গুটি ঝরে পড়া রোধে ওষধ স্প্রে করছি।জেলার শাহজাদপুর,কামার খন্দ,কাজিপুর, তাড়াশ,বেলকুচি,চৌহালী উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র এসব আমগাছীরা এবার আমের ভালো ফলনের আশা করছেন।চাষীরা এখন আগের তুলনায় অনেক সচেতন। বাড়ির আম,জাম,কাঁঠাল গাছে আগে পরিচর্চা করতো না।এখন তারা ফল গাছে ফুল ফোটার শুরু হতেই ওষধ,কীটনাশক ব্যবহার করেন। আমের মুকুল এলে গুটি ছোট থাকতে একবার এবং গুটি একটু বড় হলে আরেকবার ভিটামিন ওষধ স্প্রে করে থাকেন।কৃষক বা চাষীরা সচেতন বলেই তারা ভালো ফলনের আশা করছেন। তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের হায়দার মেম্বরের বাড়িতে গিয়ে দেখা গেছে,বাড়ির সামনে,পুকুর পাড়ের আমগাছে ব্যাপক পরিমানে মুকুল ধরেছে।মুকুলের ভারে ছোট ছোট গাছ নুয়ে পড়েছে।কামার খন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর গ্রামের আমগাছী আ: ছালাম জানান,সংশ্লিষ্ট কৃষি অফিস এখন ইরি-বোরো,সরিষা,ভুট্টা চাষেই কৃষকদের পরামর্শ দেন না।তারা বাড়ির পাশে সবজি,বাড়ির চারদিকে,রাস্তার ধারে ফলদ-বনজ সকল গাছ পরিচর্চায় দেখভাল,পরামর্শ ও কৃষি প্রণোদনা দিয়ে থাকেন।চাষীরা তাই এবার আম গাছে ভালো ফলের প্রত্যাশা করছেন।এখন বাড়ির আঙিনা,পতিত জমি বা রাস্তার ধারে বেশির ভাগ দেশীয় উন্নত জাত ও বিদেশী জাতের আমগাছ দেখা যায়।তাতে যেমন ফলন বেশি হচ্ছে,জায়গাও কম লাগছে।তাই এবার জেলার ক্ষুদ্র আমগাছীদের মুখে হাসির ঝলক ফুটেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট